ফুটবল

বেনজেমাকে হারিয়ে ট্রফি, ব্যালন ডি’অরও উঠুক মানের হাতে

এফএনএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফএফ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি জিতেছে, তারা মেডেল পরিধান করে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করিম বেনজেমা, মোহাম্মেদ সালাহ নাকি সাদিও মানে— তিন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী শনিবার রাতে নামবেন ইউরোপ সেরার মঞ্চে। সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি চাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতুক লিভারপুল, একইসঙ্গে বর্ষসেরার পুরস্কারটাও উঠুক জাতীয় দল সতীর্থ মানের হাতে।

মেন্ডি মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ফ্রেঞ্চম্যান বেনজেমার চেয়েও এগিয়ে থাকবেন মানে, ‘আমি চাই সাদিও অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিতুক। দুর্দান্ত একটি মৌসুম কাটছে তার, ব্যালন ডি’অরের দৌড়েও আছে এবং পুরস্কার জিততে চ্যাম্পিয়ন্স লিগ বাঁক হতে পারে।’

আফ্রিকা নেশনস কাপ (আফকন), কাতার বিশ্বকাপে সেনেগালের টিকিট নিশ্চিত, লিভারপুলের হয়ে এফএ কাপ, কারাবাও কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলায়, প্যারিসের পুরস্কার জিততে এগিয়ে আছেন মানে। অলরেডদের হয়ে মৌসুমে ১৬ গোল করার পাশাপাশি দুটি এসিস্টও আছে তার। চ্যাম্পিয়ন্স লিগের ১২ ম্যাচে পাঁচবার জালের দেখা পেয়েছেন ৩০বর্ষী স্ট্রাইকার।

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৭ গোল ও ১২ এসিস্টের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১৫ গোল পাওয়া বেনজেমাও অনেকখানি এগিয়ে। প্রশংসা করে মেন্ডি বলেছেন, ব্যালন ডি’অর দৌড়ে মানের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারকা এ ফ্রেঞ্চম্যানই।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ বেনজেমা ব্যালন ডি”অর মানে মেন্ডি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…