রাষ্ট্রীয়ভাবে জেল হত্যা দিবস পালনসহ তিন দাবিতে মাঠে নামলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ। ১০ এপ্রিল প্রজাতন্ত্র দিবস এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান ও জীবনী এবং মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তেরও দাবি জানিয়েছেন তিনি। দাবি বাস্তবায়নে স্পিকার বরাবর স্মারকলিপি দিয়েছেন সোহেল তাজ।






