চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A

কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরের পর রাষ্ট্রপতি প্রেসসচিব আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে বেলা ১২টার দিকে কোটা সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশে গণযাত্রা শুরু করে।

স্মারকলিপি দেয়ার পর শিক্ষার্থীরা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল এক পুলিশ কর্মকর্তার করা শাহবাগ থানার মামলাটিও ২৪ ঘণ্টারর মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে শনিবার ১৩ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই গণযাত্রায় যুক্ত হতে শুরু করেছে বিভিন্নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই গণযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ রাজধানীর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকোটাবিরোধীরাষ্ট্রপতিরাষ্ট্রপতিকে স্মারকলিপিস্মারকলিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT