চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান-আবৃত্তিতে সন্‌জীদা স্মরণ, বইয়ে অমর এক জীবন

সন্‌জীদা খাতুন স্মরণে গ্রন্থ প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০১, মে ২০২৬
বিনোদন
A A

বাঙালির সাংস্কৃতিক জগতে কিংবদন্তী ব্যক্তিত্ব সন‌্জীদা খাতুনকে স্মরণ করে প্রকাশিত হয়েছে স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত হয় এর প্রকাশনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সংগীতশিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের গান “শুভ সমুজ্জ্বল, হে চির-নির্মল”।

গ্রন্থের বিষয় ও কর্মভাবনা নিয়ে বক্তব্য রাখেন ভীষ্মদেব চৌধুরী। তিনি জানান, গ্রন্থটিতে একটি সাক্ষাৎকারসহ প্রায় ৫০টি লেখা সংকলিত হয়েছে। সন‌্জীদা খাতুনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছে।

Banglabid

গত বছরের ২৫ মার্চ প্রয়াত হন সন‌্জীদা খাতুন। আজীবন রবীন্দ্রসংগীতচর্চা ও বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের সন্ধানে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।

অনুষ্ঠানে একক ও সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও অন্যান্য ধ্রুপদী গান। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে সন‌্জীদা খাতুনের সংগীত সাধনার প্রতি শ্রদ্ধা।

গ্রন্থটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ ও জয়ন্ত রায়। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা এবং প্রকাশ করেছে ছায়ানট।

Reneta

অনুষ্ঠানের শেষাংশে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটরবীন্দ্রলিড বিনোদনসংগীতসন্জীদা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT