চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুষ্প্রাপ্য পোস্টারে কলকাতায় সুচিত্রা প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

সুচিত্রা সেন, বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তী। তার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবার থাকছে ভিন্নধর্মী আয়োজন। হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, মহানায়িকা সুচিত্রা সেনের এবারের জন্মদিনে কলকাতার বুকে মহানায়িকার অভিনয় করা সমস্ত ছবির আসল পোস্টার নিয়ে একটি প্রদর্শনী হতে চলেছে।

আর এই আয়োজন করেছেন সুদীপ্ত চন্দ। ২০১৮ সালের পর আবার এই বছর এই উদ্যোগ নিয়েছেন তিনি। ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত দীর্ঘদিন ধরেই সংগ্রহ করেছেন সুচিত্রার এই প্রায় বিরল অরিজিনাল ফিল্ম পোস্টার। পাশাপাশি থাকছে ছবির বুকলেট, গানের বই। জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন সুচিত্রা, থাকবে সেই রেকর্ডটিও। এছাড়াও বিজ্ঞাপন, ম্যাগাজিন কভারও।

সুচিত্রার স্মৃতিতে ভর্তি একটি প্রদর্শনী হবে এটা। জানা যায়, এটি শনিবার (৬ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত আইসিসি এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হবে। মহানায়িকার মেয়ে অভিনেত্রী মুনমুন সেন এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর নাম দেয়া হয়েছে সুচিত্রা।

সুদীপ্ত চন্দ দীর্ঘ দিন ধরে ছবির পোস্টার সংগ্রহ করে চলেছেন। তিনি বলেন, ‘আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়ি। তখন পূর্ণ সিনেমায় অমিতাভের দ্য গ্রেট গ্যাম্বলার ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই। সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ। সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু। এগুলোর যথাযত সংরক্ষণ হওয়া প্রয়োজন। সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভালো লাগবে।’

সুরজিৎ কালার উদ্যোগে প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডার। এর আগেও সুদীপ্তর উদ্যোগে অমিতাভ বচ্চনের ছবির পোস্টার নিয়ে বচ্চননামা, রাহুল দেব বর্মন এর সুরারোপিত ছবির পোস্টার নিয়ে পঞ্চমনামা শহরে বেশ সাড়া ফেলেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম কুমারমুনমুন সেনলিড বিনোদনসিনেমাসুচিত্রা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT