বাংলাদেশ

নির্বাচিত নতুন সংসদ সদস্যগণ শপথ নেবেন ১০ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চ্যানেল আই অনলাইন ভবন, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ সংস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে বলে জানা গেছে। সংবিধানের বিধান মতে, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পাটি ১১টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি এবং স্বতন্ত্র ৬২টি আসনে জয়লাভ করেছে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সচিবালয় সংসদ সদস্যদের শপথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…