বিনোদন

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্থান ও একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্থান ও একজন নারী, ঘটনাস্থলে ধোঁয়া ও ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী, সংগীতশিল্পী ও পরিচালক মেহের আফরোজ শাওনের মা তহুরা আলীর বাসায় এসির বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন শাওন।

দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান শাওন। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসার বেশকিছু স্থিরচিত্র ও একটি ভিডিও শেয়ার করেন ‘কৃষ্ণপক্ষ’র এই পরিচালক।

সেই সঙ্গে তিনি লেখেন, ‘আজ ভোর ৫ টায় গুলশান-১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’

শাওন বলেন, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কী হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’

বিষয়:অভিনয় অভিনেত্রী এসি বিস্ফোরণ পরিচালক মেহের আফরোজ শাওন সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…