চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ছবি মুক্তির আগে নিজের যে গল্প শোনালেন মেহজাবীন

২০ ডিসেম্বর বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
মেহজাবীন নিজের গল্প শোনাচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিলনা একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা।

দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হওয়ার আগ মুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ’প্রিয় মালতী’।এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ডিসেম্বর রাতে রাজধানীর অলকমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের।

সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়ে ছিলেন নির্মাতা সেটাই এত ভালো লেগে ছিল যে কাজের জন্য মানা করতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন।’ বড়পর্দায় কবে আসছেন মেহজাবীন?’ এই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন তিনি।

Banglabid

আয়োজনের চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়াজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানাদিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের সম্পর্কেও। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।

যার নির্দেশনায় বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, সেই শঙ্খ দাশগুপ্ত ও নির্মাণে বহুদিন। বিজ্ঞাপন তো বটেই, হালে ওয়েব সিরিজ নির্মাণেও নাম কামিয়েছেন তিনি। ’প্রিয়মালতী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনিও। জানান, মালতী চরিত্রে তিনি মেহজাবীনকেই ভেবেছিলেন এবং তাকেই পেয়েছেন।

’প্রিয়মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোটছোট স্বপ্ন বুনছিলেন তারা।

Reneta

বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীরখুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

’প্রিয়মালতী’ সিনেমার গল্পকারও চিত্রনাট্যকার শঙ্খদাশ গুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

সিনেমার গল্পটি সত্যঘটনা থেকে অনুপ্রাণিত। অভিনেত্রী, পরিচালক ছাড়াও ফিচার ফিল্মের প্রযোজক হিসেবে অভিষিক্ত হচ্ছেন নির্মাতা–প্রযোজক আদনান আল রাজীব। নির্মাতা হিসেবেই অধিক পরিচিত তিনি। তবে প্রযোজনাতেও সিদ্ধহস্ত রাজীব। এরআগে অনেকগুলো ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি।

মেহজাবীন তার প্রথম ছবির মুক্তির গল্প শোনাচ্ছেন, উপস্থিত দর্শকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবার সিনেমা প্রযোজনা প্রসঙ্গে বলেন, ”’প্রিয় মালতী’র গল্পটা এতটাই আলাদা যে, মনে হয়েছে এই সিনেমাটি হওয়া দরকার, সেই তাগিদ থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। আর শঙ্খ এবং তার ভালো সিনেমা বানানোর প্রতি যে চেষ্টা, তা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।’

আদনান আল রাজীব জানান, যারা সিনেমাটি দেখবেন, তারা একটা অনুভূতি নিয়ে বের হবেন। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেকদিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের সিনেমাটি ভালো লাগবে বলে মনে করেন তিনি।

২০২৩ সালের ১৯ এপ্রিল আসে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয় সিনেমাটির শুটিং।

এরইমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয়মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবচরকিপ্রিয় মালতীমেহজাবীনরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT