বাংলাদেশ

সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবসায় বিনিয়োগ বাড়াতে সভা

বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবসায় বিনিয়োগ বাড়াতে সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সৌদি বিনিয়োগ বাড়াতে জেদ্দায় আলোচনা সভা হয়েছে।

জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সাথে এ বিষয়ে বৈঠক করেন।

বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল-মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মাদ আল-আবৌদ এবং চেম্বারের প্রতিনিধিগণ যোগ দেন। বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ ও সৌদি আরবের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ভিশন-২০৩০ এবং বিভিন্ন মেগা প্রকল্প এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতার কথা আলোচনায় তুলে ধরা হয়।

বিষয়:জেদ্দা বাংলাদেশ ব্যবসা সভা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…