প্রবাস সংবাদ

কুয়েতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বৈঠক

বাংলাদেশ ও কুয়েতের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুয়েতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকালে কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) ভবনের আল বুম হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ধারণা করা হচ্ছে, নতুন এই উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে। কুয়েতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক।

আলোচনায় দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ অন্বেষণ এবং টেকসই বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর আলোকপাত করা হয়। বাংলাদেশি প্রতিনিধিদলের মধ্যে তৈরি ও বোনা পোশাক, ওষুধ, কৃষিপণ্য এবং নবায়নযোগ্য জ্বালানির মতো বিভিন্ন শিল্পের কোম্পানিগুলি অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) এবং প্রতিনিধিদলের প্রধান মো. আবদুর রহিম খান বাংলাদেশের গতিশীল ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি দেশের কৌশলগত অবস্থান, দক্ষ কর্মীবাহিনী এবং জনসংখ্যাগত সুবিধার উপর জোর দেন।

অন্যদিকে কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাস মুহাম্মদ আল-ওদেহ সংবাদ মাধ্যমকে বলেন এই বৈঠক দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা, যা ভবিষ্যতের আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে।

 

বিষয়:বাণিজ্যিক সম্পর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…