জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে জাতীয়তাবাদী সমমনা দলের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচিত পার্লামেন্ট পরে স্থানীয় নির্বাচন করবে। কিসের ভিত্তিতে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত আর মানবিক করিডোর যে সামরিক করিডরে পরিণত হবে না সেই প্রশ্ন তোলেন তিনি। নারী সংস্কার কমিশন বাতিলের বিপক্ষে অবস্থান জানিয়েছে সমাজতান্ত্রিক মার্কসবাদী দল।






