চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণে সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৫
শিক্ষা
A A
অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এ আয়োজন করে।

স্মরণসভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতি তুলে ধরেন তার বিভাগের (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বর্তমান, সাবেক শিক্ষার্থী ও শিক্ষক থেকে শুরু করে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই আতিক উল্লাহ সিদ্দিকসহ পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, অধ্যাপক আরেফিন সিদ্দিক অনেক মানুষের উপকার করেছেন। উনার প্রাপ্তির কোন আশা ছিল না, উনি শুধু দিয়ে গেছেন। আশা করি, তিনি পরকালে ভালো আছেন।

সাংবাদিক প্রদীপ চৌধুরী বলেন, আমরা স্যারের কাছে গিয়েছি সব সময় ভালো কাজের জন্য। স্যার অসংখ্য মানুষের হৃদয়ে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ বলেন, স্যারের জন্য তার শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় ছিল এবং থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বলেন, আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন- এর দায়িত্ব নেওয়ার পর স্যরের কাছে পরামর্শ নিতে গেলাম। তিনি বললেন, বিশ্ববিদ্যালয়ের ভবনের জন্য আমরা আছি। কিন্তু শিক্ষার্থীদের পাশে থাকেন যারা আর্থিক কারণে ঝুঁকির মধ্যে থাকেন। আমরা স্যারের নেতৃত্বে সেই কাজটাই শুরু করেছিলাম।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক বলেন, আমি বিভাগে স্যারের ছাত্র থেকে সহকর্মী হওয়ার সুযোগ পেয়েছি। সব কাজে স্যারের পরামর্শ ও সহযোগিতা পেয়েছি।

সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, অধ্যাপক আরেফিন সিদ্দিককে নিয়ে আর‌ও বড় পরিসরে আলোচনা ও কাজ করার সুযোগ রয়েছে।

তার ছোট ভাই আতিক উল্লাহ সিদ্দিক স্মৃতিচারণ করে বলেন, বড় ভাই শত ব্যস্ততার মাঝেও পরিবারের সবার খোঁজখবর রাখতেন। যে কেউ যাতে যেকোন প্রয়োজনে তাকে পেতে পারেন সেজন্য তিনি সব সময় ফোন খোলা রাখতেন।

সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক বলেন, তার সাথে অনেক স্মৃতি জড়িত। তার সাথে আমার সম্পর্ক ছিল অনেক কাছের। কোনদিন তার রাগ অভিমান দেখিনি। আমাদের চোখে তার কোন খারাপ কিছু চোখে পড়েনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাওন্তী হায়দার এবং অন্যরা অধ্যাপক আরেফিন সিদ্দিক এর স্মৃতিচারণ করেন। ‌অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান। স্বাগত বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান।

ট্যাগ: অধ্যাপক আরেফিন সিদ্দিকঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে আগুন, পানির উৎসের অভাবে নিয়ন্ত্রণে জটিলতা

পরবর্তী

টিআইএন আছে আয়কর রিটার্ন দেন না, এমন ব্যক্তিদের নোটিশ দেওয়া শুরু

পরবর্তী
র‌্যাপিড ইআরএফ সেমিনার, করদাতাদের জন্য কর নীতি ও সুবিধা আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিআইএন আছে আয়কর রিটার্ন দেন না, এমন ব্যক্তিদের নোটিশ দেওয়া শুরু

প্রবাহের নিরাপদ পানি সরবরাহের জন্য গ্যাস ও পানি সরবরাহ ট্যাংক. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্কটপ্রবণ অঞ্চলে ১৬ বছর ধরে নিরাপদ পানি সরবরাহ করে যাচ্ছে ‘প্রবাহ’

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT