চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী উপহার পেলেন ব্রাজিলের জার্সি, দিলেন বই ও নৌকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি ও চ্যানেল আই প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ব্রাজিলের পররষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার। এসময় প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে মাউরো ভিয়েইরারকে পর্তুগিজ ভাষায় অনুদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের প্রতীক নৌকা ক্রেস্টও উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

এর আগে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট’ সাক্ষর করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ব্রাজিলের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করা, এন্টার্কটিকা কাউন্সিলে বাংলাদেশের বিজ্ঞানীদের কাজ ও গবেষণার সুযোগদান এবং ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে ব্রাজিলের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

ট্যাগ: প্রধানমন্ত্রীর সাথে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ-ব্রাজিলব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালতলা এলাকায় ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা, মেয়েকে হত্যার চেষ্টা

পরবর্তী

দুর্লভ ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভ ও গেটি ইমেজের সমঝোতা স্মারক

পরবর্তী
দুজন ব্যক্তি ফিল্ম আর্কাইভ ও গেটি ইমেজের সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্লভ ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভ ও গেটি ইমেজের সমঝোতা স্মারক

বাংলাদেশের চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য মারদাঙ্গা আল্লুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাড়ি-ঘুঙুর পরে মারদাঙ্গা আল্লু, প্রকাশ্যে 'পুষ্পা টু'র টিজার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT