চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফুলেল শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে দু’দিনের সরকারি সফরে তিনি ঢাকা এসেছেন।

রোববার (৭ এপ্রিল) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রাজিলের পক্ষ থেকে এ সফরে ইথানল রপ্তানি, তুলার রপ্তানি বাড়ানো, পোলট্রি ও ফিশ ফিড বিক্রির বিষয়গুলো গুরুত্ব পাবে। সেই সঙ্গে রয়েছে গরুর মাংস রপ্তানির বিষয়টি। আর বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ ও তৈরি পোশাক রপ্তানি, ইথানল আমদানি বা দেশে ইথানল উৎপাদনে সহায়তা প্রতিষ্ঠার পাশাপাশি সুনীল অর্থনীতি, বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরা ও সামুদ্রিক পর্যটনে সহায়তার ওপর জোর দেওয়া হবে।

এ সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ তিনি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ব্রাজিলের মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

হাছান মাহমুদ আজ সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন। সোমবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ভিয়েরা গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন। ব্রাজিলের মন্ত্রীর সোমবার বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমান সভাপতি হিসেবে জি২০’তে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর উপর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই সোমবার সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবে। একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

ট্যাগ: ব্রাজিল-বাংলাদেশব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী

পরবর্তী

ঈদে চ্যানেল আইয়ে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ এক নারী সংবাদ পাঠিকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

এমবাপে তর্কে লিপ্ত, এনরিকের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনরিকের সাথে তর্কে লিপ্ত এমবাপে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT