চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চিকিৎসা কেন্দ্র অবরোধ, অব্যবস্থাপনার অভিযোগ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১২:৩৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
চিকিৎসা কেন্দ্রের সামনে জাবি শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের হোসেনের মৃত্যু কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুবায়ের গুরুতর অসুস্থ অবস্থায় ক্যাম্পাসে ফেরার জন্য শনিবার চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলে প্রথমে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি জানানো হয়। চিকিৎসা কেন্দ্র কর্তৃপক্ষ তখন জানায়, অ্যাম্বুলেন্স নষ্ট এবং ঢাকায় পাঠানো সম্ভব নয়। প্রায় চার ঘণ্টা পর অ্যাম্বুলেন্স পাঠানো হলে জুবায়েরকে ক্যাম্পাসে আনা হয়। রাতে আবার পেটে তীব্র ব্যথা শুরু হলে তাকে এনাম মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান। জানা যায়, জুবায়ের হিমোফিলিয়া রোগে আক্রান্ত ছিলেন।

Banglabid

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক শাকিল আলী বলেন, জুবায়ের ঢাকা মেডিকেল থেকে ফোন করে কান্নায় ভেঙে পড়েছিলেন। দ্রুত ক্যাম্পাসে ফিরতে চেয়েছিলেন। কিন্তু অনেকবার কল দিয়েও তখন সাড়া মেলেনি। পরে চার ঘণ্টা পর অ্যাম্বুলেন্স আসে। চিকিৎসা কেন্দ্রের এ ধরনের অব্যবস্থা আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলছে।

তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার মান উন্নয়ন, অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, যখনই এম্বুলেন্স পাওয়া গেছে, তখনই আমরা পাঠিয়েছি। তবে সেই সময়ে সবগুলো অ্যাম্বুলেন্স বাইরে ছিল, তাই দ্রুত পাঠানো সম্ভব হয়নি।

Reneta

অবরোধ চলাকালে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলমের আশ্বাসের পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসা কেন্দ্রজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

পরবর্তী

লিটনকে ওয়ানডেতে ফিরিয়ে যা বললেন প্রধান নির্বাচক

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং প্রস্তুতিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনকে ওয়ানডেতে ফিরিয়ে যা বললেন প্রধান নির্বাচক

দুটি দম্পতি একে অপরের সাথে কথা বলছে outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ভারতে নিষিদ্ধ দিলজিতের এই সিনেমা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT