রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন নিয়ে আলোচনা করছে চিকিৎসক ও রাজনৈতিক নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বাংলাদেশ সময় ১৭ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১টায় এবং লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হয়।

দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এ কারণে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকরা সব সময় যোগাযোগ রাখছেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেয়া হয়।

বিষয়:খালেদা জিয়া লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…