আদালত

মেডিয়েশন পন্থায় মধ্যস্থতাকারী হবেন আচার-আচরণে সৎ: বিচারপতি আহমেদ সোহেল

বিচারপতি আহমেদ সোহেল মঞ্চে বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি আহমেদ সোহেল একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, যেখানে অন্যান্য অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, মেডিয়েশন একটি সহজ, জনপ্রিয় ও যুগোপযোগী পন্থা। মেডিয়েশন পন্থায় যিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন, তিনি হবেন আচার-আচরণে সৎ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার উখিয়ায় জালিয়াপালংয়ে ‘মেডিয়েশন প্রক্রিয়া: আইনগত সহায়তা সংশোধন অধ্যাদেশ ২০২৫’ শিরোনামে আয়োজিত এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ সোহেল বলেন, মেডিয়েশন ব্যক্তি পর্যায়ে বা আদালতে হয়।

স্থানীয় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, বিমস স্পেশাল রিপ্রেজেনটিটিভ শারমিন আজাদ ও মেডিয়েশন কর্মী সোহানী ইসলাম সমাপ্তি।

কনফারেন্সে মেডিয়েশন ট্রেনিংপ্রাপ্ত পয়ত্রিশজন ছাত্রীকে সার্টিফিকেট দেয়া হয়।

বিষয়:মেডিয়েশন প্রক্রিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…