জনপদ

বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশেপাশের পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সাংবাদিকরা সত্য তুলে ধরলে পাশ্ববর্তী দেশের মিথ্যাচারকারীদের মুখে চুনকালি পড়বে।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ ব্যক্তিদের নাম জড়িয়ে মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি প্রদানে জেলায় জেলায় কমিটি গঠন করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমিসহ অন্যরা।

বিষয়:স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…