চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম সংলাপ: পুষ্টি সুশাসন নিশ্চিতে গণমাধ্যম সক্রিয়তায় গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে পৌঁছুতে পুষ্টি সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও পুষ্টিবিদসহ বিশিষ্টজনেরা।

বুধবার রাজধানীতে পুষ্টি সুশাসন বিষয়ে গণমাধ্যম সংলাপে তারা বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি’র এ আয়োজনে গণমাধ্যমের নীতি-নির্ধারণী ও সম্পাদকীয় পর্যায়ের ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রতিনিধি ও উন্নয়ন ব্যক্তিত্বরা যোগ দেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে বাস্তবায়নাধীন “কালেক্টিভ রেসপনসিবিলিটি, অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর ইমপ্রুভড নিউট্রিশন” প্রকল্পের আওতায় সমষ্টি এ সংলাপের আয়োজন করে। এতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কৌশলগত সহযোগিতা প্রদান করে।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বিএনএনসি’র মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। সভাপ্রধান ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইন্ডিপেডেন্ট টিভি’র মিল্লাত হোসেন, আরটিভির শাহ মো. মুস্তাফিজুল আলম, দেশ রূপান্তরের শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের জাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ইমতিয়ার শামীম, ডিবিসি নিউজের নাইম তারেক, মানবজমিনের কাজল ঘোষ, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমিন রিনভী, এশিয়ান টিভি’র মানস ঘোষ, চ্যানেল আইয়ের জাহিদ নেওয়াজ খান, প্রথম আলোর পার্থ শংকর সাহা, এটিএন বাংলার নাদিরা কিরণ ও প্রভাষ আমিন, দেশ টিভির বোরহানুল হক সম্রাট, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, এনটিভির জহিরুল আলম, ইত্তেফাকের মাইনুল ইসলামসহ অন্যরা। এছাড়া পুষ্টি সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বিএনএনসি’র উপ-পরিচালক ডা. আকতার ইমাম ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ইমরানুল হক।

Reneta

বক্তারা গণমাধ্যম সংবাদপ্রবাহে পুষ্টি সুশাসন বিষয়ক সংবাদের ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এক্ষেত্রে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, পুষ্টি সুশাসন মূলত সামগ্রিক পুষ্টিব্যবস্থার নীতি ও কৌশলগত দিকের সঙ্গে যুক্ত। এগুলোর আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সুফল মানুষের কাছে কতটা পৌঁছুচ্ছে তা নিয়ে গণমাধ্যমের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি পুষ্টি বিষয়ক ধারণাগুলোর প্রসারেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে পারে।

মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমে পুষ্টি সুশাসনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরো অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এসব বিষয়ে বিশেষায়িত সাংবাদিক তৈরি করতে হবে। পাশাপাশি বিষয়বস্তুর ক্ষেত্রে গণাধ্যমকে সনাতন কাঠামো থেকে বেরিয়ে নতুন নতুন বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগণমাধ্যম সংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT