বাংলাদেশ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলা‌দেশ গ‌ণিত দলের পদক বিজয়

বাংলাদেশ গণিত দলের সদস্যরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদক জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গণিত দল পদক জয় উদযাপন করছে, ছবি তোলা হয়েছে অসলো কনসারথাসের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৪তম আসরে বাংলাদেশের ছয় সদস্যের দলের ৩ জন ব্রোঞ্জপদক পে‌য়ে‌ছে। তারা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর), রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর)।

এছাড়াও সম্মানজনক স্বীকৃতি পে‌য়ে‌ছে ২ জন- যথাক্রমে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর) পে‌য়ে‌ছে।

বুধবার (১২ জুলাই) জাপানের চিবা শহরে সমাপনী পর্বের মাধ্যমে শেষ হয়েছে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। সমাপনী পর্বে এসব সম্মাননা পদক জয় করেন বাংলাদেশ গণিত দলের সদস্যরা। গত ৭ জুলাই উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে।

এছাড়া, দ‌লের অন‌্যসদস‌্য কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ (৯নম্বর) পে‌য়ে‌ছে। বাংলা‌দেশ গ‌ণিত দ‌লের ব্রোঞ্জপদক বিজয়ী নুজহাত আহ‌মেদ অস্ট্রেলিয়া গ্রুপে ‘মির্জাখানি পুরস্কার’ও জিতেছে।

গত ৫ জুলাই মধ্যরাতে বাংলাদেশ গণিত দল জাপানের উদ্দেশে রওনা দেয়। এই ছয় প্রতিযোগীর দলনেতা বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ৩ জুলাই জাপানে পৌঁছেছেন এবং উপদলনেতা বাংলাদেশ গণিত দলের সাবেক সদস্য রৌপ্যপদকজয়ী নূর মোহাম্মদ শফিউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে জাপানে দলের সাথে যোগ দেন ৬ জুলাই।

১৯তম বারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ। ২০০৯ সাল থেকেই নিয়মিত স্বীকৃতি পেয়ে আসছে বাংলাদেশের খুদে গণিতবিদেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ ২০০৪ সালে আইএমওর সদস্য পদ পেয়েছে এবং ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি সোনা, ৭টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জপদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…