বাংলাদেশ

বৈধ কাগজ না থাকলে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা, সতর্কতা জারি

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো, মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, যেখানে মানচিত্র ও বাংলাদেশ লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৩১ জানুয়ারির পর বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজ না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ‘দ্যা ফরেনারস অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এ সময়সীমা বেঁধে দিয়েছিল।

বিষয়:বিদেশি নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…