সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির

সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে জাতীয় পতাকা ও সংগঠনের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাশার আল আসাদের পতনের তিন দিনের মাথায় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির।
রয়টার্স জানিয়েছে, বাশার সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে ঘনিষ্ঠ বশির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল-বশির বলেছেন, তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন।
মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত করা হয়।
এর আগে, তিনি এসএসজির উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।






