চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওয়ানডেতে ডাক পেলেন ম্যাকডারমট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাকডারমটের ব্যাট ও হেলমেট হাতে উল্লাসে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার বেন ম্যাকডরমেট। টপঅর্ডার ব্যাটার ম্যাথু শর্টের পরিবর্তে তাকে ডাকা হয়েছে। ২৮ বর্ষী শর্ট হ্যামস্ট্রিং চোটে দল থেকে বাদ পড়েছেন।

অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচে ৪১ রানের ইনিংস খেলেছিলেন শর্ট। এরপর চোটের কারণে আর মাঠে নামতে পারেননি।

প্রথম ওয়ানডে খেলার পর ট্রাভিস হেডকে ছুটি দেয়ায় চোটে পড়া শর্টকে নিয়ে বিপাকে পড়ে অজিরা। এরপর ডাকা হল ডরমেটকে। শেফিল্ড শিল্ডে ডরমেট সম্প্রতি অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন।

২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর আর কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। তার ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি এসেছিল ওই সিরিজে। তবে ভারতের বিপক্ষে সম্প্রতি হওয়া টি-টুয়েন্টি সিরিজ খেলেছিলেন ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার।

শেষ ম্যাচে পেসার জশ হ্যাজেলউডকেও পাবে না অজিরা। শুক্রবার হোবার্টে প্রথম টি-টুয়েন্টির আগে দলের সাথে যোগ দেবেন এ পেসার। বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকেও দলে ডাকা হয়েছে। এই সিরিজে তার অভিষেক হতে পারে। প্রথম ম্যাচে অভিষিক্ত জাভিয়ের বার্টলেট ফিরছেন শেষ ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবার্টলেটম্যাকডারমটলিড স্পোর্টসস্পেন্সারহেডহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT