চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত সাহসী অধিনায়ক, কোহলি এসেছেনই মহাতারকা হতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা মাঠে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। রান সংগ্রহের তালিকায় সবার উপরে ছিলেন দুই তারকা। আসরজুড়ে আধিপত্য বিস্তার করে ফাইনালে এসেছিলেন। সেসব টেনে ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলছেন, রোহিত সাহসী অধিনায়ক।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, আমি তার অধিনায়কত্ব পছন্দ করি। মনে করি তিনি সাহসী অধিনায়কত্ব করেন। ঝুঁকি নেন এবং খেলাকে নিজের করে নেন। যখন প্রতিভার সাথে কৌশলের দারুণ মিশেল হয়, তখন অনেক ভালো কিছু অর্জন করা যায়। তিনি শুধু ভারতের জন্যই ভালো একজন অধিনায়ক নন, মুম্বাই ইন্ডিয়ান্সেও অনেকদিন ভালো দায়িত্ব সামলাচ্ছেন।’

ওয়ানডেতে সর্বাধিক ৫০ সেঞ্চুরি করা বিরাট কোহলিকে নিয়েও কথা বলেছেন ৪২ বর্ষী ম্যাককালাম। বলেছেন, কোহলি তৈরিই হয়েছেন ভবিষ্যতের তারকা হওয়ার জন্য- ‘আমি তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সময় থেকে চিনি এবং তার বিপক্ষেও খেলেছি।’

Banglabid

‘দেখেন, তিনি ভবিষ্যতের মহাতারকা হিসেবে তৈরি হয়েছেন এবং সবসময় এমন পরিবেশের মধ্যেই থেকেছেন। তিনি কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার চাপ সামলে বড় মঞ্চে পারফর্ম করে এসেছেন। তিনি সবধরনের প্রশংসা পাওয়ার যোগ্য।’

ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে ভারত সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত কিউইদের সাবেক তারকা, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের সফরের জন্য রোহিত-কোহলির সাথে লড়াই করতে বেশ উন্মুখ আছি। এটা বেশ কঠিন সিরিজ হতে চলেছে, কিন্তু এমন সিরিজের জন্য আমরাও অপেক্ষা করছিলাম। সেরা দলের বিপক্ষে তাদের পরিবেশে খেলে নিজেদের অবস্থান বুঝতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসিবিইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিভারতম্যাককালামরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬০ ইসরায়েলি সেনা নিহত

পরবর্তী

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে পিসিটি পরিচালনা চুক্তি: প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে পিসিটি পরিচালনা চুক্তি: প্রধানমন্ত্রী

Bangladeshi cricketers celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ের ব্যর্থতা ভুলিয়ে দিলেন বোলাররা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT