ফুটবল

ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ম্যাক অ্যালিস্টার

লিভারপুল ফুটবলার ম্যাক অ্যালিস্টার মাঠে আহত অবস্থায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবলার ম্যাক অ্যালিস্টার মাঠে আহত হয়ে বসে আছেন, তার পা ব্যথায় ভুগছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিভারপুলের গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চোটে পড়ে ছিটকে গেছেন। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না, জানিয়েছেন অলরেড কোচ ইয়ূর্গেন ক্লপ।

গত সপ্তাহে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে হাঁটুতে চোট পান আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা। চোটের তীব্রতা এতবেশি ছিল যে, ৫৯ মিনিটে মাঠ থেকে উঠিয়ে নিতে হয় তাকে।

পরে ম্যাক অ্যালিস্টার সম্পর্কে ক্লপ বলেন, ‘অবশ্যই কোনো ডাক্তার না আমি, কিন্তু তারা আমাকে প্রতিনিয়ত তার সম্পর্কে তথ্য দিয়েছে, সে কেন খেলার জন্য প্রস্তুত নয়। যার পায়ে লেগেছিল, সে ম্যাক অ্যালিস্টারের হাঁটুর উপর পা রাখে এবং সেটার প্রভাব হাড়ের উপর গিয়ে পড়ে।’

‘এখন আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না তার হাড় ঠিক হয় এবং ম্যাক যতদিন ব্যথা সহ্য করার মতো না হয়, কারণ এটা তীব্র বেদনাদায়ক। ম্যাক শক্ত-সামর্থ্য ছেলে, আমাদের নিশ্চিত করতে হবে যেন তার ওই জায়গায় ইনফেকশন না হয়। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘আমার খেলোয়াড়দের মধ্যে এমন ধরনের ইনজুরিতে আগে কেউ পড়েনি। আশা করছি সে সুস্থ হতে বেশি সময় নেবে না। আগামী তিন-চার দিনের মধ্যে তার বড় উন্নতি দেখতে পাবো।’

১৭ ডিসেম্বর ইপিএলের শীর্ষে থাকা লিভারপুল লড়বে টেবিলের ছয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

বিষয়:ক্লপম্যাক অ্যালিস্টারম্যানচেস্টার ইউনাইটেডলিভারপুরশেফিল্ড ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…