চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমবাপে পিএসজির হয়ে ব্যালন ডি’অর জিতুক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে। লিওনেল মেসি এবং আর্লিং হালান্ডের সাথে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকলেও অবশ্য অষ্টমবার জিতে নেন মেসি। তবে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো বলছেন, এমবাপে যেকোনো দলের হয়ে ব্যালন ডি’অর জিততে পারেন।

ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদো-মেসিরা ক্যারিয়ার শেষ করায় পুরস্কারের দৌড়ে নতুন নাম যুক্ত হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিয়ে প্রথম মৌসুমেই তালিকায় যুক্ত হয়েছে নরওয়ের হালান্ডের নাম। আসি আসি করেও পুরস্কার আসছে না এমবাপের হাতে।

২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা রোনালদিনহো এমবাপেকে নিয়ে বলেছেন, ‘তার মতো একজন বিখ্যাত খেলোয়াড় যেকোনো দলের হয়ে ওই পুরস্কার জিততে পারবেন। কিন্তু যেহেতু আমি প্যারিস সেইন্ট জার্মেইনকে ভালোবাসি, চাই তিনি পিএসজির হয়ে তা জিতবেন।’

কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিক করার পর গত মৌসুমে ভোটে তৃতীয় স্থানে ছিলেন এমবাপে। রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন মেসি, ট্রেবলজয়ী হালান্ড ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিব্রাজিলমেসিরোনালদিনহোরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT