চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক, ‘ভাগ্যবান’ এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচের সময় চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের জন্য উদযাপন করছে ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে হ্যাটট্রিক করেছেন কাইলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ফরাসি তারকা ফরোয়ার্ডের ঝলকের রাতে অলিম্পিয়াকোসের মাঠ থেকে ৪-৩ গোলে জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এমবাপে হ্যাটট্রিক করতে সময় নিয়েছেন ৭ মিনিটের কম। প্রথমার্ধের ২২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে প্রথম, ২৪ মিনিটে আর্দা গুলেরের অ্যাসিস্টে দ্বিতীয় এবং ২৯ মিনিটে এডুয়ার্দো কামাভিঙ্গার অ্যাসিস্টে হ্যাটট্রিক করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। ম্যাচে আরও একটি গোল করেছেন এমবাপে।

অলিম্পিয়াকোসের বিপক্ষে এমবাপের হ্যাটট্রিকে প্রকৃত সময় লেগেছে ৬ মিনিট ৪২ সেকেন্ড। প্রতিযোগিতাটির ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের মালিক লিভারপুলের মোহাম্মেদ সালাহ। মিশরীয় তারকার হ্যাটট্রিকে সময় লেগেছিল ৬ মিনিট ১৩ সেকেন্ড। অলরেডদের হয়ে ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন তিনি।

Banglabid

ঝলমলে ৪ গোলের রাতে এমবাপে বলেছেন, ‘আবারও জয় পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি তিন ম্যাচে জয়হীন আমাদের মতো দলের জন্য বিরাট কিছু। ম্যাচ কঠিন ছিল, এখানে ম্যাচ জেতা কঠিন ছিল।’

‘আমরা খারাপভাবে ম্যাচ শুরু করেছিলাম, প্রথমে বল হারিয়েছিলাম, প্রথম গোলটি হজম করেছিলাম। তারপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ করেছি এবং গোল করেছি। দ্বিতীয়ার্ধে ম্যাচ কিছুটা এলোমেলো ছিল, আমরা গোল করেছি, পরে তারাও গোল করেছে।’

হ্যাটট্রিক নিয়ে এমবাপে বলেছেন, ‘আমি খুব খুশি, গোল করা সবসময়ই আনন্দের। সতীর্থরা আমাকে কিছু ভালো অ্যাসিস্ট দিয়েছে। ভাগ্যবান যে এই খেলোয়াড়দের সাথে খেলতে পেরেছি। সবসময় গোল করার চেষ্টা করি এবং কখনও কখনও তা হয়, কিন্তু কখনও কখনও তা হয় না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিয়াকোসএমবাপেকামাভিঙ্গাচ্যাম্পিয়ন্স লিগভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT