চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমবাপে পিএসজিতেই থাকুক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল তারকা এমবাপে পিএসজির জার্সিতে, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমের আসছে জুনে কাইলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। এরপর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন ফরাসি তারকা। নতুন ক্লাবে যোগ দেয়ার ব্যাপারে থাকবে না কোনো বাধা। ফরাসি চ্যাম্পিয়নদের সভাপতি নাসের আল খেলাইফি অবশ্য বলছেন, এমবাপের জন্য পিএসজিই সেরা ক্লাব।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার কথা আগেই জানিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এমবাপে। পিএসজিও জানিয়েছে নিজেদের ইচ্ছার কথা। ক্লাবটির সভাপতি এবার বললেন, ‘দেখুন, আসলে কিছুই লুকানোর চেষ্টা করছি না। চাই কাইলিয়ান এমবাপে পিএসজিতে থাকুক। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং তার জন্য সেরা ক্লাব হল পিএসজি।’

আল খেলাইফি বলছেন, ক্লাবের জন্য নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের নিয়ে কৌশলগতভাবে আরও শক্তিশালী হচ্ছে পিএসজি।

‘আমরা অনেককিছু করেছি। কেউ অন্যদের চেয়ে বেশি কাজ করেছে। আমরা ভুল করেছি এবং এটি স্বাভাবিক। এখন ফরাসি খেলোয়াড়দের নিয়ে আমাদের একটি তরুণ দল আছে এবং এটি দীর্ঘমেয়াদের জন্য। এতে আমরা তাড়াহুড়ো করছি না। আমরা এমন একটি দল সাজিয়েছি, যেটি কৌশলগতভাবে শক্তিশালী। আমাদের খেলার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে এবং এই দলটিকে দেখেই ভালো লাগে। আমরা একটি দল হিসেবে খেলি এবং একটি দল হিসেবে চেষ্টা করি, এটি দুর্দান্ত।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে এমবাপের ভবিষ্যৎ কোন ক্লাবে হতে চলেছে। আলোচনায় আগে থেকেই রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং নতুন করে যুক্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেখোলাইফিপিএসজিরিয়াললিগ ওয়ানলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT