ফুটবল

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন এমবাপে

ফুটবল খেলোয়াড় এমবাপে আহত, মাঠে চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে এমবাপে আহত, চিকিৎসকদের সাহায্য নিচ্ছেন, খেলোয়াড়রা উদ্বিগ্ন. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড-১৬’র লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে থাকছেন না কাইলিয়ান এমবাপে। মন্টেপেলিয়ের ম্যাচে পাওয়া চোটে তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন ফরাসি ফরোয়ার্ড। ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকালে ফরাসি তারকার স্ক্যান করা হয়। ঊরুতে চোট গুরুতর হওয়ায় তাকে তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে জানায় ক্লাবটি।

বিশ্রামের সময়টায় মোট পাঁচটি ম্যাচে এমবাপেকে দেখা যাবে না মেসি-নেইমারদের সঙ্গে। ৪, ১১ ও ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচ, ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপ এবং ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে খেলেবে পিএসজি।

এর আগে বুধবার রাতে লিগ ওয়ানে মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারানোর ম্যাচে চোট পান এমবাপে। দুই পেনাল্টি মিসের পর ২১ মিনিটে লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। হাঁটু ও ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

বিষয়:কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বায়ার্ন লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…