এমবাপের জন্য বেনজেমার ৯ নম্বর জার্সি রেখেছে রিয়াল

এমবাপের জন্য রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি প্রস্তুত, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রিয়াল মাদ্রিদে ‘৯ নম্বর’ জার্সি গায়ে মাঠ মাতাতেন করিম বেনজেমা। দলবদলের চলতি মৌসুমে ফরাসি তারকা পাড়ি দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে। ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের ‘৯ নম্বর’ জার্সিটি এখনও কারো জন্য বরাদ্দ করেনি রিয়াল। খবর, জার্সিটি নাকি ফরাসি তারকা কাইলিয়ান এমবাপের জন্য রেখেছে জায়ান্ট ক্লাবটি।
গত মৌসুমেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে, তবে শেষ পর্যন্ত সেটি হয়ে উঠেনি। দুই বছরের চুক্তিতে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গেই থেকে যান ২৪ বর্ষী এই ফরোয়ার্ড। এবার অবশ্য পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন এমবাপে, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।
চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। চুক্তি নবায়ন না করলে এমবাপেকে এ মৌসুমে ক্লাব ছাড়তে হবে, এমন হুমকিও দিয়ে রেখেছে পিএসজি। এমন বাস্তবতায় এমবাপেরও ইচ্ছা স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেয়ার।
চলতি দলবদলের মৌসুমে লস ব্লাঙ্কোসরা ইতোমধ্যেই দলে টেনেছেন স্পেনের ফরোয়ার্ড জোসেলুকে। ৯ নম্বর জার্সিটি দেয়ার সুযোগ থাকলেও তাকে দেয়া হয়েছে ১৪ নম্বর জার্সিটি।






