ক্রিকেট

ভারতের বিপক্ষে ‘সাহসী’ ইংল্যান্ড চান ম্যাথু

ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আনন্দিত ও উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাজ-বলের’ কল্যাণে ভারতের বিপক্ষে সিরিজ সমতায় এনেছেন বেন স্টোকসের দল। ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখেছেন ‘ভীতু’ ইংলিশরা। সফরকারীদের দোর্দণ্ড প্রতাপের পর ওয়ানডে সিরিজে দলকে সতর্ক করেছেন কোচ ম্যাথু মট। ৫০ ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের ‘সাহসী’ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইংলিশদের ওয়ানডে দলের কোচ মনে করেন, ক্ষুদ্র সংস্করণের সিরিজটিতে ‘ভিতু’ ক্রিকেট খেলেছে স্বাগতিক দল। ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিকের আগে তাই ইংল্যান্ডকে সাহসী হওয়ার সাহস দিয়েছেন। জানিয়েছেন সিরিজটিতে নিজেদের লক্ষ্য এবং খেলার ধরণের কথা নিয়েও।

ম্যাথু মটস বলেছেন, ‘আমরা দলে আরও বেশি সাহসী হয়ার বিষয়ে সবাইকে আহ্বান জানিয়েছি। সেটা করতে গিয়ে কয়েকটা ভুল করতেও প্রস্তুত রয়েছি। আমার মনে হয় টি-টুয়েন্টিতে আমাদের ব্যাটিংয়ের বিষয়ে অভিযোগ উঠতে পারে ‘ভিতু ছিলাম’। ব্যাটিংয়ের প্রেক্ষিতে আমাদের আক্রমণাত্মক মনোভাব রাখতে হবে। যাতে আমরা বাধা বিপত্তিগুলোকে টপকে যেতে পারি। সেটা করে বড় রান করাই আমাদের লক্ষ্য।’

মঙ্গলবার শুরু হতে যাওয়া সিরিজটিতে জনি বেয়ারস্টো, বাটলারদের আক্রমণাত্মক খেলার পক্ষে থাকছেন কোচ, ‘আমি মনে করি না যে তারা যেভাবে খেলছে সেভাবে তাদের খুব বেশি পরিবর্তন করতে হবে। তবে এটি কিছুটা আলাদা ফরম্যাট। তাদের সামঞ্জস্য করতে হবে তবে তারা বেশ তেতেও আছে।’

বিষয়:ইংল্যান্ড বেন স্টোকস বেয়ারস্টো ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…