চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ হলে ডিপজলের নতুন ছবি, ২৭ হলে ‘মাসুদ রানা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

দেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেল মনোয়ার হোসেন ডিপজল অভিনীত নতুন ছবি ‘ঘর ভাঙা সংসার’। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’-এ আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে। ছোটকু আহমেদের চিত্রনাট্যে ছবিটির সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। গান লিখেছেন এন আই বুলবুল ও পল্লী মালেক।

অন্যদিকে ২৭টি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে দেখা যাবে ঢালিউড-হলিউডের যৌথ প্রযোজনার ছবি ‘এমআর নাইন’ এর বাংলা ভার্সন। যদিও ছবিটি গেল সপ্তাহে ১৬টির মত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। সেটা ছিলো ইংরেজি ভার্সন!

শুধু বাংলাদেশে নয়, গেল সপ্তাহে উত্তর আমেরিকায় ১৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘এমআর নাইন’। কিন্তু আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাগৃহে এই ছবির ইংরেজি ভার্সনটি খুব বেশী দর্শক দেখেননি বলেই জানিয়েছেন একাধিক হল মালিক।

তবে প্রযোজনা সংস্থার প্রত্যাশা, শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির বাংলা ভার্সন চলার পর থেকেই দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমাটি।

প্রযোজনা সংস্থা জাজ জানিয়েছে, সিনেমাটির বাজেট ৮৩ কোটি টাকা। এর মূল চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়া বাংলাদেশ থেকে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা, টাইগার রবি; ভারত থেকে আছেন সাক্ষী প্রধান, ওমি বৈদ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অভিনয় করেছেন নিকো ফস্টার, মাইকেল জেই হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনআলিশাএবিএম সুমনজেসিয়া ইসলামটাইগার রবিডিপজলমাসুদ রানালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT