চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ উপস্থাপকদের ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপকদের নিয়ে শুরু হলো ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এফবিএস হলরুমে শুরু হয় এই কর্মশালা।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ-এনবিএ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রখ্যাত সংবাদ উপস্থাপক ও এনবিএ উপদেষ্টা কাওসার মাহমুদ।

টিভিসি, ওভিসি, ডকুমেন্টরি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কিভাবে কণ্ঠের কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা।

ছয় সপ্তাহব্যাপী এই কর্মশালায় ১০টি সেশন অনুষ্ঠিত হবে৷ প্রতি শুক্রবার বিকাল ৪টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। একদিনে দু’জন প্রশিক্ষক দুটি সেশনে প্রশিক্ষণ দিবেন।

‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালার সেশনগুলোয় প্রশিক্ষণ প্রদান করবেন শারমিন লাকি, রাহবার খান, কাওসার মাহমুদ, লতিফুন মতিন মিঠু, সাগর সেন, মেখলা সরকার ও শৈব তালুকদার।

Reneta

এনবিএ এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জাহিদ জানান, কর্মশালা শেষে সার্টিফিকেটের পাশাপাশি অংশগ্রহণকারীদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করে গড়ে তোলা হবে ভয়েস ব্যাংক। যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। ফলে এই কর্মশালার মাধ্যমে সংবাদ উপস্থাপনা ছাড়াও অন্যান্য সেক্টরেও নিজেদের কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এই কর্মশালায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিও’র ৭০ এর বেশি পেশাদার সংবাদ উপস্থাপক অংশগ্রহণ করছেন।

কর্মশালার শুভসূচনায় বক্তব্য রাখেন এনবিএ সভাপতি সাকলাইন রাসেল, সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশিক তমাল।

এছাড়াও উপস্থিত ছিলেন এনবিএ’র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জাভেদ কারদার, সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সহসভাপতি নাজনীন আক্তার, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রঞ্জু ইফতেখার, আইন সম্পাদক পারভীন মিতু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, নির্বাহী সদস্য রুপা নূরসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মশালানিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশমাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT