চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড-এর ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ‘মাস্টার অব ইভোলুশন’- এর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে নগদ লিমিটেড।

সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা। নগদ লিমিটেড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।

মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে অসাধারণ ভূমিকার জন্য নগদ লিমিটেড ২০২৩ সালের এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর আগে দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদান রাখায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’অর্জন করে নগদ লিমিটেড।

মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পর নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, নগদ শুরু থেকে ডিজিটাল লেনদেনকে আরও প্রসারিত করতে কাজ করে যাচ্ছে। মাত্র পাঁচ বছরের যাত্রায় আমরা প্রায় সাড়ে আট কোটি গ্রাহককে ডিজিটাল লেনদেনের আওতায় এনেছি। এটাকে একটা বিপ্লব বলা চলে। আমরা আমাদের বিভিন্ন পার্টনারের সাথে মিলে ডিজিটাল এই বিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ক্যাশলেস একটি সোসাইটির পথে চলতে চাই। সেই পথ চলায় পার্টনার মাস্টারকার্ডের কাছ থেকে এই সম্মাননা পাওয়াটা আমাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ। উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

Reneta

নগদ লিমিটেড-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, চিফ ডিজিটাল অফিসার শ্যামল বি. দাস, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট গোলাম জামিল আহমেদ ও হেড অব বিজনেস প্লানিং সিরাজুস সালেকিন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে নগদ লিমিটেড। এ ছাড়া বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনোভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে নগদ লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সিলেন্স অ্যাওয়ার্ডনগদমাস্টারকার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট ও ডাহা মিথ্যাচার’

পরবর্তী

ব্রাজিলের কোচ হতে চান মরিনহো

পরবর্তী

ব্রাজিলের কোচ হতে চান মরিনহো

প্রতিবেশী নারীর বিয়েতে অসন্তুষ্ট হয়ে বন্ধুর ছুরিকাঘাত

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT