রাজনীতি

সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে: জামায়াত আমীর

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনৈতিক নেতা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর ২০০৬ এর লগি-বৈঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথহারা হয়েছিল, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সময় গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ওল্ডহামের গ্রান্ড ভেন্যু বাংকুয়েটিং কলিসন ফর পিস এন্ড জাস্টিস ইন বাংলাদেশ ওল্ডহাম শাখার উদ্যোগে প্রবাসী শুভাকাক্সক্ষীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাওলানা নোমান আহমেদ এর সভাপতিত্বে এবং সৈয়দ বদরুল আলম, নূরুল আমিন তারেক ও সারোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন,  পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা-কর্মী যারা গণহত্যা এবং জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার এ সরকারকে শুরু করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। যার মধ্যে পাঁচ জনকে ফাঁসি এবং ৬ জনকে জেলখানায় বন্দী রেখে হত্যা করা হয়েছে।

তিনি জামায়াতে ইসলামীর কার্যক্রমকে পর্যবেক্ষণ করতে সবার প্রতি আহবান জানান এবং এমন কোন কাজ যদি দুনিয়া ও আখেরাতের ক্ষতির কারণ হয়, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সংশোধনের উদ্দেশ্যে উত্তম পরামর্শ দিতে উপস্থিত সবাইকে অনুরোধ করেন।

এছাড়াও তিনি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি যে দেশে বসবাস করছেন সে দেশকে সম্মান, দেশের আইন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় অবদান এবং সামাজিক উন্নয়নে অংশ গ্রহণ করার উপদেশ প্রদান করেন।

বিষয়:ছাত্র-জনতার বিপ্লব জামায়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…