আন্তর্জাতিক

ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ভারতের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ভোপালের সাতপুরায় একটি বিশাল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে বেশ কয়েকটি সরকারি দফতরের অফিস রয়েছে। ভারতীয় বিমান বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাহায্যে দীর্ঘ ১৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটি খালি করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায় সোমবার (১২ জুন) ভবনটির উপজাতি কল্যাণ দফতরের আঞ্চলিক অফিসে অবস্থিত সরকারি ভবনের তৃতীয় তলা থেকে বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তৃতীয় তলা থেকে আগুন দ্রুত ওপরের তিনটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন এয়ার কন্ডিশনার এবং কিছু গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে আসার সাথে সাথে একাধিক বিস্ফোরণ ঘটে।

ভারতীয় বিমান বাহিনীর বিমান এএন-৫২ এবং এমআই-১৫ হেলিকপ্টার রাতে ডাউজিং অপারেশনে যোগ দেয় এবং উপর থেকে বালতি ব্যবহার করে পানি ঢালে।

সূত্র আরও জানায়, স্বাস্থ্য বিভাগের অফিসসহ সেখানে অবস্থিত সব অফিসই আগুনে পুড়ে গেছে, যেখানে সরকারি অনেক ফাইল নষ্ট হয়ে গেছে।

ভারতের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগুনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করেছিলেন এবং এটি দ্রুত আগুন নিভানোর জন্য সহায়তা চেয়েছিলেন।

বিষয়:ভবনে আগুন ভারত ভোপাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…