সুদানের এল-ফাশের শহরে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ঘটেছে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম ভূ-উপগ্রহের ছবি বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন। এপ্রিল থেকে চলমান লড়াইয়ে, রবিবার আরএসএফ সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখল করে নেয়ার পর। শহরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটেছে।
জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৬৫ হাজার মানুষ এল-ফাশের থেকে পালিয়ে গেছে। কয়েক হাজার লোক এখনও শহরে আটকা পড়ে রয়েছে। একসময় শহরটিতে প্রায় ২.৫ লাখ মানুষ বসবাস করত। শহরের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সুদানে চলমান এই সহিংসতা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে, এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে।







