অসম লড়াইয়ের পরও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে আওয়ামী লীগ। সাংগঠনিক ভিত্তি, মন্ত্রী পদে পাঁচ বছর, মেয়র পদে দশ বছর এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় নির্বাচনি প্রচারের দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রচারের মাঠে থেমে নেই প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীও। বর্তমান সমস্যাগুলো দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।






