ক্রিকেট

সিরিজ জয়ে তরুণদের গান গাইলেন মাশরাফী

Bangladeshi cricket player celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi cricket player celebrating a wicket or victory during a match, with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও টি-টুয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। তরুণদের উপর আস্থা রেখে সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।

মিরপুরে টাইগাররা যখন সিরিজ জয়ের উল্লাস করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনন্দন বার্তায় ভাসিয়েছেন মাশরাফী। পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ।

তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিলো, হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।

তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এরমধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত।

শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ড মাশরাফী বিন মোর্ত্তজা মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…