চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
বিনোদন
A A

প্রকাশ্যে এসেছে বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবিগুলোর একটি ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র ট্রেলার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিংহভাগ তারকা আছেন এ ছবিতে। নির্মাণে আবার সফল ভাতৃদ্বয় রুশো ব্রাদার্স। তাইতো গোটা সিনে দুনিয়া অপেক্ষায় এখন এই সিনেমার মুক্তি নিয়ে।

সম্প্রতি প্রকাশ্যে আসা ২ মিনিট ২৫ সেকেন্ডের এই ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে কিছু চুম্বকাংশ। যেখানে আঁচ করা গেল, ভয়ংকর চরিত্র ‘ডক্টর ডুম’ হয়ে পর্দায় হাজির হবেন রবার্ট ডাউনি জুনিয়র। তাকে থামাতেই শুরু হবে বাকি অ্যাভেঞ্জার্স ও সুপারহিরোদের নতুন মিশন।

ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রফেসর জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে বলতে শোনা যায়, ‘কিছু একটা আসছে—এমন কিছু, যেটা হয়তো আমরা ঠেকাতে পারব না। আজকের দিন শেষ হওয়ার আগেই আমাদের এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে, যা কল্পনারও বাইরে।’

অন্যদিকে থর চরিত্রে ক্রিস হেমসওর্থ বলেন, ‘ডুমকে থামাতে আমাদের একটা অলৌকিক কিছু দরকার হবে।’সেই অলৌকিক শক্তির ইঙ্গিত মিলেছে স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তনে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর পর এই প্রথম তিনি স্টিভ রজার্স হিসেবে ফিরছেন।

এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চারটি অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৭০ কোটিরও বেশি মার্কিন ডলার (৭ দশমিক ৭ বিলিয়ন ডলার) আয় করেছে। নতুন ছবিটি সে সাফল্যের ধারাবাহিকতায় চমকপ্রদ কিছু যোগ করবে বলেই অনুমান সকলের।

এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি (স্যাম উইলসন/ক্যাপ্টেন আমেরিকা), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস/উইন্টার সোলজার), লেটিশিয়া রাইট (শুরি), পল রাড (অ্যান্ট-ম্যান), হান্না জন-ক্যামেন (ঘোস্ট), ওয়ায়াট রাসেল (জন ওয়াকার), টম হিডলস্টন (লোকি), লুইস পুলম্যান, ড্যানি রামিরেজ, ডেভিড হারবার, উইনস্টন ডিউক-সহ আরও অনেক তারকা। চলতি বছরের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জার্স: ডুমসডেক্রিস হেমসওর্থট্রেলারপ্যাট্রিক স্টুয়ার্টমার্ভেল সিনেমাটিক ইউনিভার্সরুশো ব্রাদার্সলিড বিনোদন
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT