ক্রিকেট

মারুফার প্রশংসায় কিংবদন্তি মালিঙ্গা-মিতালি রাজ

বাংলাদেশ নারী ক্রিকেটার শারমিন আক্তার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেটার শারমিন আক্তার পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তার করা দুটি বল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশের পেসারের প্রশংসায় মেতেছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, যোগ দিয়েছেন ভারতীয় সাবেক কিংবদন্তি মিতালি রাজ।

প্রথম ওভারের পঞ্চম বল, ব্যাটে ওমাইমা সোহাইল, বলে মারুফা আক্তার। ফুললেন্থের বল অফস্ট্যাম্পের বাইরে ফেলান মারুফা, ইনসুইংয়ে বল বুঝতে না পেরে বোল্ড হন সোহাইল। পরের বলেও প্রায় একই ধরণের আউট হন সিদরা আমীন। মারুফার দুর্দান্ত দুটি বল নিয়ে শুরু হয় আলোচনা।

এই বল নিয়ে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘পুরোপুরি দক্ষতা। বলের উপর নিয়ন্ত্রণ। শুরু হওয়া আসরে এখনও পর্যন্ত সেরা বল।’

ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি ব্যাটার মিতালি রাজ মারুফাকে নিয়ে একটি ভিডিওতে বলেছেন, ‘তার বলে দুর্দান্ত সুইং আছে এবং সঠিক জায়গায় বল করেছেন। সুইং গুরুত্বপূর্ণ কিন্তু সঠিক লাইন ও লেন্থ ছাড়া এটা কাজ করে না। তিনি বল দুটিতে চোখ জুড়িয়েছেন এবং দ্রুত দুই উইকেট তুলে নিয়েছেন।’

মিতালি আরও বলেন, ‘২০২৩ সালে সাউথ আফ্রিকায় খেলার সময় তার বোলিং আমার নজরে এসেছিল।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসরে এটি মারুফার অভিষেক ম্যাচ। ১৯ বর্ষী মারুফা এর আগে ২০২৩ ও ২০২৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট ও ১১৩ বল হাতে রেখে জিতেছে।

বিষয়:পাকিস্তান বাংলাদেশ ভারত মারুফা মালিঙ্গা মিতালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…