২০১৯ সালে ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবীর সিং’ দিয়ে বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। এবার আবার দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত মালায়ালাম থ্রিলার সিনেমা ‘মুম্বাই পুলিশ’ এর হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই এই ছবি নিয়ে শহিদ কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন রোশান অ্যান্ড্রুজ, যিনি মূল ছবিটি পরিচালনা করেছিলেন। তবে এই ছবিরটির নাম এখনও জানা যায়নি।
বর্তমানে ছবিটির হিন্দি স্ক্রিপ্ট নিয়ে পরিচালক কাজ করছেন বলে জানা গিয়েছে। এছাড়াও ছবিটির প্রযোজনা করবেন সিদ্ধার্থ রায় কাপুরের প্রোডাকশন হাউস রায় কাপুর ফিল্মস।
মালায়ালাম ‘মুম্বাই পুলিশ’ ছবিটিতে অভিনয় পৃথ্বীরাজ সুকুমারন ছাড়াও জয়সূর্য এবং রহমান অভিনয় করেছিলেন। তবে এর হিন্দি রিমেকে শহিদ ছাড়াও আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।







