চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-বুসকেটস-আলবাকে নিয়ে ‘মধুর সমস্যায়’ মার্টিনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা ত্রয়ী দল নির্বাচনের ক্ষেত্রে ‘মধুর সমস্যা’ তৈরি করছেন। ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারিয়ে লিগস কাপের ফাইনালে ওঠার পর এমন বলেছেন।

মার্টিনো বলছেন, ‘লিও, জোসেফ সাধারণত মাঠে নামে। তাদের অগ্রগতি হয়েছে, কারণ বেনজা সম্প্রতি গোল করেছে। আজকে ডেভিডও গোল করেছে, এমনকি ডিফেন্ডার হয়েও আলবা গোল পেয়েছে। আমি মনে করি এটা যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ।’

‘এটা সত্য যে দলে পরিবর্তন এসেছে, কিন্তু এটাও সত্য যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে আমাদের স্কোয়াড খুবই প্রতিযোগিতাপূর্ণ। যা কোচের দল নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।’

অন্যদিকে মিডফিল্ডার ডেভিড রুইজ আনন্দিত মেসি-বুসকেটস এবং আলবার সাথে খেলতে পেরে। স্বীকার করছেন যে অন্যান্য খেলোয়াড়রা তাদের অভিজ্ঞ তিন সতীর্থের পরামর্শ গ্রহণ করছেন।

এ মৌসুমে তিন বছরের চুক্তি করা রুইজ বলেছেন, ‘এখানে বেশ পরিবর্তন হয়েছে। সবার মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে এবং সবাই প্রতিটি শিরোপার জন্য প্রস্তুত। ফাইনালসহ প্রতিটি খেলা তারা জিততে চায়।’

Reneta

‘আমরা তরুণ এবং প্রতিটি জায়গায় খেলতে চাই। এটার সম্পর্কেই তারা আমাদের বলেছেন। প্রথমে নিজের জায়গা ঠিকঠাক করো, বলই তোমাকে খুঁজে পাবে। বলের জন্য সবদিকে দৌড়ে নিজেকে ফাঁদে ফেলো না।’ এভাবে অভিজ্ঞ ত্রয়ীর পরামর্শের কথা বলেছেন রুইজ।

আর্জেন্টাইন কোচ মার্টিনোর অধীনে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। জোসেফ মার্টিনেজ, মেসি, আলবা এবং রুইজ একটি করে গোল করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলবাইন্টার মিয়ামিএমএলএসজোসেফফিলাডেলফিয়াবুসকেটসমার্টিনোমেসিরুইজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সোমবার ও বৃহস্পতিবারের রোজা: যে কারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুল (সা.)

জুলাই ২৯, ২০২৬

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT