চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজের মৌসুম শেষ, ছিটকে গেলেন ভারানেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অপ্রত্যাশিত ড্রয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইডের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং রাফায়েল ভারানের চোট। সেই চোট কতটা গুরুতর, এবার সেটাই জানা গেল। পায়ের হাঁড় ভাঙায় চলতি মৌসুমে আর খেলতে পারবেন না মার্টিনেজ। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ভারানে।

ম্যাচে শুরুর একাদশে ছিলেন মার্টিনেজ। ৯০তম মিনিটে গুরুতর চোট পান তিনি। এরপর সেভিয়ার দুই স্বদেশী ফুটবলারের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার। মাঠ ছাড়ার পর স্ট্রেচারে করে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।

ইউনাইটেডের পক্ষ থেকে শুক্রবার দেয়া বিবৃতিতে বলা হয়, লিসান্দ্রো মার্টিনেজের পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ার কারণে মৌসুমের বাকি অংশে থাকছে না। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার পরের মৌসুমের আগে প্রস্তুত হওয়ার জন্য সময়মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

Banglabid

ইংলিশ জায়ান্টরা আরও জানিয়েছে, মার্টিনেজের সেন্টার-ব্যাক সঙ্গী ভারানে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। গণমাধ্যম বলেছে, অন্তত মে পর্যন্ত খেলতে পারবেন না এ ফ্রেঞ্চ ফুটবলার।

রেড ডেভিলদের ইনজুরি সমস্যার এখানেই শেষ নয়। চোটাক্রান্তের তালিকায় নাম রয়েছে মার্কাস র‍্যাশফোর্ড, লুক শ এবং স্কট ম্যাকটোমিনেও। কোচ এরিক টেন হাগের জন্য বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবশেষ দুটি ম্যাচে খেলতে না পারা শ আগামী রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলতে পারবেন বলে অবশ্য আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগভারানেমার্টিনেজম্যানচেস্টার ইউনাটেডলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT