ফুটবল

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

রোনালদো ও মদ্রিচের সঙ্গে ম্যাচের আম্পায়ার ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় রোনালদো, মদ্রিচ ও অন্য খেলোয়াড়রা মাঠে অবস্থান করছেন, আম্পায়ার উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নকআউট ম্যাচে দেখা হতে চলেছে এই আসর দিয়ে বিশ্বকাপকে বিদায় জানাতে চলা লুকা মদ্রিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর। রাউন্ড অব ৩২তে দেখা হচ্ছে ক্রোয়েশিয়া ও পর্তুগালের। ম্যাচের অন্যতম দুই তারকাকে নিয়ে কথা বলেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্টিনেজ একপর্যায়ে রোনালদোকে নিয়ে বলতে গিয়ে মদ্রিচের কথাও টেনেছেন। বলেছেন, ‘আমরা এমন সব খেলোয়াড়দের কথা বলছি যারা জনমতের ঊর্ধ্বে অবস্থান করেন। তারা এই বিশেষ অবস্থানে আছেন, কারণ দীর্ঘসময় ধরে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি তাদের অনন্য করে তুলেছে।’

‘লুকা মদ্রিচের কথা উল্লেখ করেছেন, যার বয়স ইতিমধ্যে ৪০-এর ঘরে। অথচ তার খেলা ম্যাচের সংখ্যা এখনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অধিনায়কের ক্ষেত্রেও বিষয়টি একই। তাই বয়স নিয়ে যারা কথা বলেন, তাদের জন্য বলি বয়স কেবলই একটি সংখ্যা।’

এপর্যন্ত পর্তুগালের পারফরম্যান্স ছিল অসামঞ্জস্যপূর্ণ। যে দল নিয়ে তারা বিশ্বকাপে এসেছিল তার প্রভাব রাখতে পারেনি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার দুর্বলতাগুলোও প্রকাশ পেয়েছিল। ফলে শুক্রবার ভোরের লড়াইয়ে কোন দলকে স্পষ্টভাবে ফেভারিট বলা যাচ্ছে না।

রোনালদো-মদ্রিচের পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই হবে টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৩ জুলাই ভোর ৫টায়।

বিষয়:ক্রোয়েশিয়া টরন্টো পর্তুগাল ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মদ্রিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…