চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅনে খুলনাকে দারুণ জবাব দিচ্ছে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে খুলনা ডিভিশন ও ঢাকা মেট্রোপোলিসের ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ তুলেছিল খুলনা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলোঅনে পড়ে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নাঈম শেখের দল। তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রোর লিড দাঁড়িয়েছে ১৩১ রান।

তৃতীয় দিন শেষে ফলোঅনে পড়া ঢাকা মেট্রো ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছে। সেঞ্চুরিতে ১৩০ রানে অপরাজিত আছেন মার্শাল আইয়ুব। তার সঙ্গী আমিনুল ইসলাম ৪৮ রানে অপরাজিত আছেন। আল আমিন হোসেন নিয়েছেন ২টি উইকেট।

খুলনা ডিভিশন প্রথমদিনে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলার পর দ্বিতীয় দিন সকালে খুব বেশিদূর আগাতে পারেনি। বাকি ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৮ রান। দুই সেঞ্চুরির পর সর্বোচ্চ ৪৬ রান আসে ইমরুল কায়েসের থেকে। খুলনার সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ রান। ঢাকা মেট্রোর ফাহিম হাসান নেন ৪ উইকেট, শহিদুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটে নেমে স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের তোপে পড়ে মেট্রোপোলিস। অধিনায়ক নাঈম শেখের সর্বোচ্চ ৫৪ এবং আমিনুল ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানে ভর করে ২১০ রান সংগ্রহ করে ফলোঅনে পড়ে দলটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২ রান তুলেছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলআল-আমিনখুলনা ডিভিশনঢাকা মেট্রোপোলিসনাঈমমার্শালশেখ মেহেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT