‘আইস্ক্রিন’ গালা ইভিনিংয়ের উপস্থাপনায় মারিয়া নূর

মারিয়া নূর আইস্ক্রিন গালা ইভিনিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি উপস্থাপনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ ‘গালা ইভিনিং’ অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর।
অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে এই উপস্থাপিকা উচ্ছ্বসিত হয়ে বলেন,‘এমন চমৎকার একটি ওটিটি প্লাটফর্ম আমার উপস্থাপনার মাধ্যমে শুরু হচ্ছে এতে আমি খুশি। যাত্রা যেমন গ্রান্ড হচ্ছে আমি বিশ্বাস করি ওটিটি কনটেন্টগুলোও তেমন হবে।’
আইস্ক্রিনে বিনোদনের পাশাপাশি স্পোর্টস কনটেন্টও থাকবে তাই আমার বেশি ভালো লাগছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






