ফুটবল

মারিয়া মান্দার লালাগ্রন্থিতে সফল অস্ত্রোপচার

মারিয়া মান্দার লালাগ্রন্থিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের একটি দল মারিয়া মান্দার এর লালাগ্রন্থি অস্ত্রোপচারের পর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দার লালাগ্রন্থিতে (স্যালিভারি গ্ল্যান্ড) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে তিনি তথ্যটি জানিয়েছেন।

সোমবার রাতে মারিয়া অস্ত্রোপচারের কথা জানান। রাজধানীর একটি হাসপাতালে রোববার বিকেল ৫টায় তারকা মিডফিল্ডারের অস্ত্রোপচার হয়।

মারিয়া লিখেছেন, ‘আমার লালাগ্রন্থিতে যে পাথর হয়েছিল, সেটি অপারেশন করে বের করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করেছিলেন সম্মানিত ড. মতিউর রহমান মোল্লা স্যার।’

‘বাফুফে সর্বদা আমার পাশে ছিলে। সবধরনের আন্তরিকতা ও সহযোগিতা আমি বাফুফে থেকে পেয়েছি। এইজন্য বাফুফের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘এখন আমি খুবই ভালো ফিল করছি। যদিও কিছুদিন ডাক্তারের নিয়ম মেনে চলা লাগবে। এখনো সেলাই কাটা বাকি আছে। আমার জন্য প্রার্থনা করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি। ধন্যবাদ।’

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর। সেখানে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের অনেকেই এখন লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে সকলের নয়নের মণি হয়ে উঠেছেন। যাদের অন্যতম মারিয়া মান্দা। বয়সভিত্তিক পর্যায়ে সাফে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়কের ভূমিকায়ও সফল ১৯ বর্ষী এ ফুটবলার।

বিষয়:মান্দা মারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…