ফুটবল

‘৫০ হাজার বার বলেছি, আমি থাকতে চাই’

বলছেন মার্সেলো

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল দলের খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে, যেখানে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ক্লাব আমার চুক্তিটা নবায়ন করতে চাইছে না। আমি ওদেরকে পঞ্চাশ হাজার বার বলেছি, আমি থাকতে চাই। খেলা শেষে আবারও ক্লাবের সাথে কথা বলে দেখব।’

যৌবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার ক্লাব রিয়াল মাদ্রিদে থাকার জন্য মার্সেলোর আকুতিটা ঠিক এমনই। লিগ পর্বে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ চলাকালে ডাগ আউটে বসে সতীর্থ লুকাস ভ্যাজকেজকে এসব কথা বলছিলেন তিনি। মাঠে থাকা টিভি ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি।

চলতি মৌসুমে রিয়ালের সাথে চুক্তি শেষ হচ্ছে মার্সেলোর। পছন্দের দলেই থাকতে চান ব্রাজিলিয়ান ডিফেন্ডার, তবে ক্লাবের আগ্রহ নেই চুক্তি বাড়ানোর। আর তাই সাদা জার্সিতে টানা প্রায় দেড় যুগ পার করার বার্নাব্যু ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে ৩৪ বর্ষী ডিফেন্ডারকে।

২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। এরপর ১৫ বছরের দীর্ঘ সফর। সে সফরে অবশ্য সফল তিনি। সাদা জার্সিতে এখন পর্যন্ত মোট ৫৫৪টি ম্যাচ খেলেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এ ডিফেন্ডার। সেখানে ৪১টি গোল করেছেন তিনি। জিতেছেন লা লিগা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নের কয়েকটি ট্রফি।

বিষয়:মার্সেলো রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…