চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ঘর থেকে ভারতীয় অভিনেতার মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
বিনোদন
A A
ভারতীয় অভিনেতার মরদেহ উদ্ধার, নিজ ঘর থেকে পাওয়া যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনেতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হলো জনপ্রিয় মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানির মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। গেল ৮ মাস ধরে অভিনেতা তালেগাঁও দাভাদে আম্বির জারবিয়া সোসাইটির সেই অ্যাপার্টমেন্টে একাই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার (১৪ জুলাই) অভিনেতার প্রতিবেশীরা অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসছে বলে অভিযোগ তোলেন। পরবর্তীতে তালেগাঁও এমআইডিসি থানার একটি দল অ্যাপার্টমেন্টে পৌঁছে দরজার লক ভেঙে প্রবীণ অভিনেতার মরদেহ উদ্ধার করে। ইতোমধ্যেই অভিনেতার মৃত্যুর খবর তার পুত্র অভিনেতা গশমির মহাজানিকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা সন্দেহ করছেন, দুই-তিন দিন আগেই মারা গেছেন এই অভিনেতা। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।মৃত্যুর কারণ জানতে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Banglabid

মারাঠি সিনেমায় উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত রবীন্দ্র মহাজানি। কয়েক দশকের কর্মজীবনের তিনি অসংখ্য চলচ্চিত্র এবং থিয়েটার প্রযোজনায় কাজ করেছেন। সেই সঙ্গে শিল্পে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছেন।

‘মুম্বাইচা ফৌজদার’, ‘আরাম হারাম আহে’, ‘জুঞ্জ’, ‘বোলো হে চক্রধারী’ চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। তাইতো অভিনেতার মৃত্যুর খবরে পুরো মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT